বাংলাদেশ পুরুষ নির্যাতন প্রতিরোধ ফোরামের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের মো. নাজির খান
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
বাংলাদেশ পুরুষ নির্যাতন প্রতিরোধ ফোরামের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের মো. নাজির খান।
সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে তাঁকে এই পদে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এখানে উল্লেখ করা হয়, পুরুষ নির্যাতন প্রতিরোধ ফোরামের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
মো. নাজির খান এই নতুন দায়িত্ব গ্রহণ করায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, শুভানুধ্যায়ী ও সংগঠনটির কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভকামনা ব্যক্ত করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জানানো হয়, দেশে পুরুষদের নানা সমস্যা ও অধিকার রক্ষায় এই সংগঠনটি সোচ্চার ভূমিকা পালন করবে এবং নারায়ণগঞ্জ জেলাসহ সারাদেশে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাবে।