ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশের অভিযানে মোহাম্মদ আহসানুল হক সামি (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতার আহসানুল হক সামি নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের নেতৃত্বে পরিচালিত অভিযানের রহমতগঞ্জ এলাকা থেকে আহসানুল হক সামিকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামি ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বুড়িগঙ্গা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
0:00 0:00
1.0x