ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মিছিল-সমাবেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পৌর শহরের দত্তপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তরিকুল ইসলাম বাবুলের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মিছিল করেন। পরে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। কর্মসূচিটি অল্প সময়ের মধ্যে শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজানের ফেসবুক আইডি থেকে মিছিল ও সমাবেশের প্রায় ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তরিকুল ইসলাম বাবুলসহ কয়েকজনকে মিছিল করতে এবং পরবর্তী সময়ে সমাবেশে বক্তব্য দিতে দেখা যায়।

কর্মসূচি থেকে আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদ জানানো হয় বলে ভিডিও ও সংশ্লিষ্টদের বক্তব্য থেকে জানা যায়। আয়োজকদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে দেওয়া রায়েরও প্রতিবাদ জানানো হয়।

মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, ‘সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা, অবৈধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ এবং ‘রাজবন্দিদের মুক্তি চাই’।

স্থানীয় সূত্রের দাবি, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের নির্দেশনায় কর্মসূচিটি আয়োজন করা হয়। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত দলটির পাশাপাশি এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। সরকারি গেজেটে মিছিল, সভা-সমাবেশ, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধের কথা উল্লেখ রয়েছে। একই দিনে নির্বাচন কমিশনও রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এদিকে, ১৫ সেপ্টেম্বর ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম বাহাউদ্দিন নাছিমও রয়েছেন।

অন্যদিকে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থান-সংক্রান্ত পৃথক মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেয়।

বুড়িগঙ্গা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মিছিল-সমাবেশ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x