সাংবাদিক লুৎফুর জামান ফকিরের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সামনে 'নেত্রকোণা সাংবাদিক সমাজ'-এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার সুনিশ্চিত করার দাবি জানান তারা।
স্থানীয় সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অপরাধীদের আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।