ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে মাদকবিরোধী ক্যাম্পেইনে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া চায়না মোড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে নলুয়াপাড়া চায়না মোড় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল।

টুর্নামেন্টকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রাতের খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শক মাঠে ভিড় করেন। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের নৈপুণ্যে পুরো মাঠজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ।

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টুর্নামেন্টের ব্যানারে তুলে ধরা হয়—‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এমন সচেতনতামূলক বার্তা। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে এলিট ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রগতি আদর্শ যুব সংঘ। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে প্রগতি আদর্শ যুব সংঘ।

খেলা চলাকালীন পুরো সময় মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন প্রধান অতিথি দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, দুর্গাপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সজীব, চণ্ডীগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম খোকন, ধারাভাষ্যকার এম. এ. নজরুল, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালি হাসান কলি, দুর্গাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী পাহাড়ি বাবুল, আব্দুস সাত্তার মোড়লসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিরা পুরো ম্যাচ মাঠে অবস্থান করে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন। তাদের উপস্থিতিতে দর্শকদের মধ্যেও বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আতাউর রহমান ফরিদ বলেন, “তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা জরুরি। সেই লক্ষ্যেই মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।”

হাজারো দর্শকের উপস্থিতি, টানটান উত্তেজনা এবং মাদকবিরোধী সচেতনতামূলক বার্তায় নলুয়াপাড়া চায়না মোড়ের এ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পরিণত হয় প্রাণবন্ত এক ক্রীড়া আয়োজনে।

বুড়িগঙ্গা

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

দুর্গাপুরে মাদকবিরোধী ক্যাম্পেইনে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x