ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

শাহজাদপুরে করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার মশিপুরের ‘গোধূলি বেলা’ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। কবি এইচ এস সরোয়ারদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা, ফোকলোর এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সাবেক সভাপতি এবং বাংলা একাডেমির ফেলো ড. মোঃ আব্দুল জলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত লেখক ও গবেষক ড. অমিত চট্টোপাধ্যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রওশন আলম, তালগাছী করতোয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার হোসেন এবং তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ড. আশরাফ আলী পিন্টু, ড. আখতার উদ্দিন মানিক, গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আফসার আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কবি, সাহিত্যিক, গবেষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আমন্ত্রিত কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন। এ সময় সাহিত্যচর্চার প্রসার, সংস্কৃতির বিকাশ এবং আঞ্চলিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্ব শেষে সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের মাঝে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। প্রাণবন্ত এ আয়োজনের মধ্য দিয়ে শাহজাদপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।

বুড়িগঙ্গা

রোববার, ১৬ আগস্ট ২০২৬

শাহজাদপুরে করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x