ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

সাভারে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভারে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে বাড়িওয়ালা পলাতক রয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার বনপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, রহিম মিয়া নামের ওই রাজমিস্ত্রি এমারতের পাঁচতলা বাড়িতে সেফটি ছাড়াই কাজ করছিলেন। এসময় সেফটি ছাড়া কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পড়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার পর থেকে বাড়িওয়ালা এমারত গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা সেফটি ছাড়াই কাজ করায় বাড়িওয়ালা এমারতের কঠোর শাস্তি দাবী করেছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনা স্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িগঙ্গা

রোববার, ১৬ আগস্ট ২০২৬

সাভারে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x