ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

মনির মন্ডল

মনির মন্ডল


আশুলিয়ায় ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

সাভারঃ আশুলিয়ায় অভিযানে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হিরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করেছে।রবিবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।এর আগে শনিবার রাতে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জিম (২০), পিতা-মৃত জালাল হোসেন, সাং-ছয়বাড়িয়া, থানা-ধামরাই, জেলা-ঢাকা, সাকিব হোসেন (২২), পিতা-মৃত শামছুল হক, সাং-মধ্য গাজিরচট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ও মেহেদী হাসান (২৬), পিতা-মোঃ জাহিদুল ইসলাম, সাং-নয়নপুর  (কোনাঘাটা), থানা-কসবা, জেলা-বাহ্মনবাড়িয়া।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার মধ্য গাজীরচর এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় ৩০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হিরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। বর্ণিত আসামীর জিম এর বিরুদ্ধে ০৩ টি  মাদক মামলা, আসামী সাকিব এর বিরুদ্ধে ১ টি ছিনতাই মামলা রয়েছে।এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়ায় ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি