ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেপ্তার

মনির মন্ডল
মনির মন্ডল
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেপ্তার
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেপ্তার

সাভারঃ আশুলিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শামীম মোল্লা (৩৫) নামে এক আসামিকে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের পর ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম। 

গ্রেপ্তার মো. শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার মো. আব্দুর রহিম মোল্লার ছেলে। তার বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়ার বগাবাগী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মামলা নং-৬৫(০৯)২০১৮ এর আসামি শামীম মোল্লা। ওই মামলায় ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার শামীম মোল্লার বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x