ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে ১১ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে ১১ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় তৈরি ভদকা মদসহ সার্বির আলম হৃদয় (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্গাপুর থানার একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানালাইল বাসস্ট্যান্ড এলাকার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে একটি ব্যাগসহ দেখতে পেয়ে পুলিশ তার গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ব্যাগ থেকে ১১ বোতল ভারতীয় তৈরি ‘ICE VODKA’ মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে উদ্ধার করা মদের মোট মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।

আটক সার্বির আলম হৃদয় দুর্গাপুর উপজেলার লেংগুরা এলাকার বাসিন্দা। পুলিশ তাকে মাদকদ্রব্যসহ আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানা পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ মদ পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা মদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহজাদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ‎ ‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‎ ‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে নানা আর্থিক অনিয়ম ও গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। ​এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে  উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাকে। ‎​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গত ৩১ আগস্ট তদন্তের অংশ হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে বিভিন্ন নথিপত্র ও আর্থিক হিসাব-নিকাশ পর্যালোচনা করেছেন। উল্লেখ্য,ওই দিনই ছিলো প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়ার কর্মজীবনের শেষ কর্মদিবস। ‎​তদন্তের সময় প্রয়োজনীয় হিসাব-নিকাশ ও সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপনের জন্য প্রধান শিক্ষক ১০ দিনের সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে হিসাব যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন তিনি। ​অভিযোগকারীদের দাবি,সরেজমিনে যাচাইয়ের সময় বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় নানা অসঙ্গতি ধরা পড়েছে। বিষয় গুলো বিস্তারিতভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ​এই দিকে অবসরে যাওয়ার মুহূর্তে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র সঙ্গে করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। তবে ঠিক কোন কোন নথিপত্র নেওয়া হয়েছে, সেগুলোর বর্তমান অবস্থান কী এবং কী উদ্দেশ্যে নেওয়া হয়েছে—এই সব বিষয়ে কর্তৃপক্ষের কাছে থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ‎​তবে সব অভিযোগ অস্বীকার করে মোঃ গোলাম কিবরিয়া বলেছেন,"আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সত্য নয়। আমি নির্ধারিত সময়ের মধ্যে সব হিসাব- নিকাশ ও কাগজপত্র কর্তৃপক্ষের কাছে দাখিল করব।" নথিপত্র সরিয়ে নেওয়ার অভিযোগও তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন। ‎​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম বলেছেন,"আমরা মিটিংয়ে ব্যস্ত ছিলাম। সে সময় অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া অন্য নথির কথা বলে তাঁর ছেলে ও আরো একজন কে সঙ্গে নিয়ে স্কুলের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছেন।"এই বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন,"অভিযোগটি তদন্ত করা হচ্ছে। আর্থিক হিসাব-নিকাশ দাখিলের জন্য অভিযুক্ত শিক্ষক ১০ দিন সময় নিয়েছেন। পুরো হিসাব দাখিল না করায় তাঁকে এখনো চূড়ান্ত ছাড়পত্র অব্যাহতি দেওয়া হয়নি।"​ বিদ্যালয় সূত্রে জানা গেছে,মোঃ গোলাম কিবরিয়া ২০১৩ সালে রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছরের ৩১ আগস্ট ছিলো তাঁর কর্মজীবনের শেষ দিন। অবসর গ্রহণের ঠিক শেষ মুহূর্তে আর্থিক অনিয়ম ও নথি গায়েবের অভিযোগ ওঠায় পুরো এলাকা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন ও সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে ১১ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় তৈরি ভদকা মদসহ সার্বির আলম হৃদয় (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্গাপুর থানার একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানালাইল বাসস্ট্যান্ড এলাকার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে একটি ব্যাগসহ দেখতে পেয়ে পুলিশ তার গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ব্যাগ থেকে ১১ বোতল ভারতীয় তৈরি ‘ICE VODKA’ মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে উদ্ধার করা মদের মোট মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।

আটক সার্বির আলম হৃদয় দুর্গাপুর উপজেলার লেংগুরা এলাকার বাসিন্দা। পুলিশ তাকে মাদকদ্রব্যসহ আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানা পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ মদ পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা মদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বুড়িগঙ্গা

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x