ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ দুইজন আটক, জব্দ মোটরসাইকেল

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। তবে তাঁদের সঙ্গে থাকা আরও একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

গ্রেপ্তাররা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বেংহারী (কাটগিরীপাড়া) এলাকার আবুল হোসেনের ছেলে বুলবুল আহমেদ (৩২) ও লোহাগাড়া এলাকার মৃত সবুর আলীর ছেলে মামুন মিয়া (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার একটি দল বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী চৌরাস্তা-রুপগঞ্জ সড়কে অভিযান চালায়। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি ২০ এমভিএ উপকেন্দ্রের সামনে পুলিশ অবস্থান নিলে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি সেটি ফেলে পালানোর চেষ্টা করেন।

এ সময় পুলিশ ধাওয়া দিয়ে বুলবুল আহমেদ ও মামুন মিয়াকে আটক করে। তবে তাঁদের সঙ্গে থাকা অপর ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

পরে আটক দুজনের শরীর তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁদের ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গী ও আশপাশের এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন। পলাতক ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় আটক দুজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বুড়িগঙ্গা

শনিবার, ২২ আগস্ট ২০২৬

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ দুইজন আটক, জব্দ মোটরসাইকেল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x