ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

ঠাকুরগাঁওয়ে স্বপ্নজগৎ পার্কে অভিযান: তিনজনকে কারাদণ্ড ও জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের স্বপ্নজগৎ পার্কে অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে প্রশাসন। পার্কে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ব্যক্তিদের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে পার্কটিতে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের সঙ্গে সহকারী কমিশনার রুহুল আমীন উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় পার্কের ভেতর থেকে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করা হয়। একই সঙ্গে সেখানে অসামাজিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার দাবি করেছে প্রশাসন।

আটক ও সাজাপ্রাপ্তরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার জমিদারপাড়া এলাকার পার্ক মালিক সারোয়ার চৌধুরীর ছেলে সাঈদ চৌধুরী, সরকারপাড়া এলাকার জামালউদ্দিনের ছেলে ফরহাদ হোসেন জিকো এবং একই এলাকার মৃত মোকসেদ আলীর মেয়ে রিয়া আক্তার।

অভিযানের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে উল্লিখিত সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়।

তবে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে বিস্তারিত জানতে সহকারী কমিশনার রুহুল আমীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ফলে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্বপ্নজগৎ পার্কে অভিযান: তিনজনকে কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x