ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের রাজৈর কোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। ডিবির অফিসার ইনচার্জ গোলাম রসুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজৈর কোনাপাড়া গ্রামের মামনি রানী রায়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মামনি রানী রায় (২৬), মনেষ চন্দ্র রায়ের মেয়ে ও মানিক চন্দ্র রায়ের স্ত্রী এবং কৃষ্ণ চন্দ্র রায় (২৫), স্বরগেস চন্দ্র রায়ের ছেলে। তারা দুজনই রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।

ডিবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন উৎস থেকে মাদক সংগ্রহ করে স্থানীয়সহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বুড়িগঙ্গা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x