ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে মাদক-জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময়

মাদক, জুয়া ও অনলাইন জুয়া, ইভটিজিং, চুরি-গরু চুরি, বাল্যবিবাহ এবং চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আওয়াল।

সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ইভটিজিং, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালানের মতো অপরাধের বিরুদ্ধে স্থানীয় জনগণকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, অপরাধের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আওয়াল বলেন, কুল্লাগড়া ইউনিয়নকে মাদক ও সামাজিক অপরাধমুক্ত রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ জন্য ইউনিয়নের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, ডিবি পুলিশের ওসি দেবাংশু কুমার, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভায় বক্তারা মাদক, জুয়া ও অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-গরু চুরি ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সভা শেষে উপস্থিত সবাই মিলে কুল্লাগড়া ইউনিয়নে অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুড়িগঙ্গা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দুর্গাপুরে মাদক-জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x