ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

রাজধানীর তুরাগে পেশাদার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রাজু শেখ৩৯ আটক

রাজধানীর তুরাগে ১৭ আগস্ট সোমবার আনুমানিক রাত ১০ টা ২৫ মিনিটের সময়,  গোপন সংবাদের ভিত্তিতে এস আই মুহাইমিনুল ইসলাম লিমন, এএস আই মশিউল হক,এএসআই মিজানুর রহমান, এএসআই শাহীনুল বারী ফুলবাড়িয়া এলাকায় জনৈক আজিজ মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে চিহ্নিত পেশাদার মাদক কারবারি রাজু শেখ বয়স ৩৯ কে  দুইশত দশ পিস (২১০) ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। 

জানা যায়,  রাজু শেখ পেশাদার একজন মাদক কারবারি, সে দীর্ঘদিন যাবত তুরাগ থানাধীন  ফুলবাড়িয়া ও বামনারটেক নতুন রাস্তা  এলাকা সংলগ্ন   ঘনবসতিপূর্ণ  বিভিন্ন  বস্তি সহ  এলাকার বিভিন্ন লোকের  নিকট ইয়াবা বিক্রি করে আসছিল, তার গ্রামের বাড়ি মাগুরা জেলার আলকাদিয়া গ্রামে,তার পিতার নাম মৃত' আইয়ুবআলী।বর্তমানে রাজু শেখ ফুলবাড়িয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত ছিল। এদিকে  অনুসন্ধানে নাম প্রকাশে  অনিচ্ছুক এলাকার  লোকজন   জানান,  বামনারটেক এলাকায় জাহাঙ্গীরের রিকশার গ্যারেজ,বুলুর রিকশার গ্যারেজের অনেক লোকজন মাদক কারবারি থেকে শুরু করে  উত্তরা স্কয়ার মার্কেট ভাংচুর সহ নানান অপরাধের সাথে জড়িত আছে বলেও বিভিন্ন সূত্রে জানা  গেছে। এলাকাবাসীর অভিযোগ,   এ সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হলেও অজানা কারনে আসামীদের গ্রেফতার করছে না  আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন।     

মাদক কারবারি আটকের বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়,  রাজু শেখ একজন পেশাদার মাদক কারবারি,  তার বিরুদ্ধে তুরাগ থানা সহ বিভিন্ন থানায়  একাধিক মাদক মামলা রয়েছে, রাজুর কাছ থেকে ২১০ পিস ইয়াবা পাওয়া গেছে, যাহার বর্তমান মূল্য ৬৩, ০০০ হাজার টাকা। মাদক কারবারী রাজু শেখের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর  প্রকিয়াধীন রয়েছে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।

বুড়িগঙ্গা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাজধানীর তুরাগে পেশাদার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রাজু শেখ৩৯ আটক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x