ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও অসচ্ছল মানুষের সুরক্ষায় যশোরের কেশবপুরে হতদরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করেছেন পৌর বিএনপির সহ-সভাপতি ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রভাষক গাজী ফারুকে আজম।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কেশবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবদিয়া সরদার পাড়ায় নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে এসব মশারি তুলে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তিগত অর্থায়নে অসচ্ছল পরিবারের মাঝে মশারি বিতরণের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে সাড়া পড়ে।

গাজী ফারুকে আজম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মশারি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই ৩ নম্বর ওয়ার্ডের সাবদিয়া সরদার পাড়ার হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার বাকি ওয়ার্ডগুলোতেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।’

মশারি বিতরণকালে উপস্থিত ছিলেন যুবনেতা তারেক আজিজ, সাঈদ, কফিল উদ্দিন, জিয়াউর রহমান, উজির সরদার, আলম সরদার, আফসার সরদার, কুরবান সরদার, আফজাল, হোসেন, কাসেম, মাছুদ, রফিক, ওলিয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

বুড়িগঙ্গা

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x