ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

নামহীন নাটকে সিনেমাটিক চমক, নতুন নির্মাণশৈলী নিয়ে আসছেন পরিচালক সাঈম

সংগৃহীত

নাটকের নাম এখনো প্রকাশ করেননি নির্মাতা। গল্পের বিস্তারিতও রাখা হয়েছে আড়ালে। দর্শকদের জন্য চমক ধরে রেখেই সিনেমাটিক নির্মাণশৈলীতে নতুন প্রযোজনা নিয়ে হাজির হচ্ছেন পরিচালক মো. সাঈম। নাটকটি মুক্তি পাবে ড্রামা ক্যানভাস মাল্টিমিডিয়ায়।

নতুন এই নাটকে অভিনয় করেছেন জন এলেক্স, আনিহা, এস এফ নূরী, দুর্জয় নাঈম, শাহী, এন এইচ বাইদুল, হাসান ও নাঈমসহ একাধিক অভিনয়শিল্পী। নাটকটির সিনেমাটোগ্রাফি ও ডিওপির দায়িত্বে রয়েছেন আলোচিত সিনেমাটোগ্রাফার সুফিয়ান সাকিব। পরিচালনায় মো. সাঈমের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জুবায়ের জারীর ও নাহিদ রানা নাঈম।

নির্মাতা মো. সাঈম জানিয়েছেন, প্রচলিত ধারার সাধারণ নাটক হিসেবে নয়, বরং সিনেমার ফ্রেমিং, দৃশ্য পরিকল্পনা ও নির্মাণশৈলীকে গুরুত্ব দিয়ে প্রযোজনাটি সাজানো হয়েছে। তাঁর প্রত্যাশা, সিনেমাপ্রেমীরা নাটকটি দেখলে এর দৃশ্যায়ন ও নির্মাণের ভিন্নতা অনুভব করতে পারবেন।

নাটকটির গল্পের উপস্থাপন, মেকিং, সম্পাদনা ও দৃশ্যায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রযোজনাটি করেছে অরেঞ্জ মাল্টিমিডিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন সুফিয়ান সাকিব। নির্মাতাদের আশা, কাজটি প্রচলিত নাটকের উপস্থাপনা থেকে আলাদা অভিজ্ঞতা দেবে দর্শকদের।

তবে এখনো প্রকাশ করা হয়নি নাটকটির নাম কিংবা গল্পের বিস্তারিত। দর্শকদের আগ্রহ ধরে রাখতেই এই গোপনীয়তা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ড্রামা ক্যানভাস মাল্টিমিডিয়ায় দেখা যাবে নাটকটি। এখন দর্শকদের অপেক্ষা, কবে উন্মোচিত হবে নামহীন এই প্রযোজনার রহস্য এবং পর্দায় ধরা দেবে সাঈমের নতুন সিনেমাটিক আয়োজন।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নামহীন নাটকে সিনেমাটিক চমক, নতুন নির্মাণশৈলী নিয়ে আসছেন পরিচালক সাঈম

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x