ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল নেইমারের

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়

হেক্সা মিশন আবারও অধরাই রইল ব্রাজিলের। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। ব্রাজিলের একমাত্র গোলটি আসে ম্যাচের শেষ দিকে নেইমারের পেনাল্টি থেকে।

ম্যাচের চতুর্থ মিনিটেই বল জালে জড়িয়েছিল নরওয়ে। তবে ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। ১১তম মিনিটে বক্সের ভেতরে ম্যাথিউস কুনিয়াকে স্লাইডিং ট্যাকলে ফেলে দেন ক্রিস্টোফার আয়ের। প্রথমে রেফারি খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিএআর পর্যালোচনার পর ব্রাজিলকে পেনাল্টি দেন।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারায়েস। তার নেওয়া স্পটকিক দারুণভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

এরপর দুই দলই একাধিক আক্রমণ চালায়। ৪০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শটও রুখে দেন নিল্যান্ড। অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ম্যাচের ৭৯তম মিনিটে দুর্দান্ত এক হেডে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। এরপর বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন এই তারকা স্ট্রাইকার।

ম্যাচের যোগ করা সময়ে ব্রাজিল পেনাল্টি পায়। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ২-১ করেন নেইমার। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা। ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে।

বুড়িগঙ্গা

সোমবার, ০৬ জুলাই ২০২৬

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়
0:00 0:00
1.0x