ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

মায়ের সম্ভ্রমহানির অভিযোগের জের, ময়মনসিংহে যুবককে গলা কেটে হ/ত্যা চার সন্তানকে জিজ্ঞাসাবাদে পুলিশ

রোববার (৫ জুলাই) সকালে ময়মনসিংহ নগরীর ৩৬ বাড়ি কলোনির একটি ভাড়া বাসা থেকে রাজিব আহমেদ ওরফে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত রুবেলের বিরুদ্ধে অতীতে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ছিল। সেই ঘটনার জেরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন কয়েকজন ব্যক্তি বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে হত্যা করে পালিয়ে যায়। এ সময় বাইরে থাকা একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

ঘটনার পর নিহতের বিরুদ্ধে অভিযোগকারী ওই নারীর চার সন্তানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সিসিটিভি ফুটেজ এবং ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তের কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িগঙ্গা

সোমবার, ০৬ জুলাই ২০২৬

মায়ের সম্ভ্রমহানির অভিযোগের জের, ময়মনসিংহে যুবককে গলা কেটে হ/ত্যা চার সন্তানকে জিজ্ঞাসাবাদে পুলিশ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x