ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

খেলা

বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।মো: কাওছার মিয়া দিপু  বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়া কাহালু  উপজেলার কালাই ঘোন পাড়া  যুব সমাজের উদ্যোগে  ফুটবল টুর্নামেন্টের   এর  ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায়  বিয়াম স্কুল এন্ড কলেজ  ৪ গোল করে অপরদিকে কালাই নাটাপাড়া ৫ গোল দিয়ে বিয়াম স্কুল এন্ড কলেজ হারিয়ে বিজয়ী হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন কালাই ঘোন পাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক: আবুল কালাম আজাদ । উপস্থিত ছিলেন ২নংকালাই বিএনপির সাধারণ সম্পাদক : আব্দুর সবুর খান । ২নং কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক :রায়হান আলী, ২নং কালাই বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক : তহিদুর রহমান পিন্টু, যুবদল নেতা সাইফুল সহ আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু প্রাণমানিক ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোঃ লিটন আলী সরকার  সমাজসেবক কালাই ঘোন পাড়া সাংবাদিক মোঃ কাওছার মিয়া দিপু   সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব বিন্দুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত