ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে ৮ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনপ্রথম ম্যাচে গুজিরকোনার জয়

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে ৮ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনপ্রথম ম্যাচে গুজিরকোনার জয়

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে আট দলের অংশগ্রহণে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে পৌরসভার দক্ষিণ পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে গুজিরকোনা একাদশ।

দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম. রফিকুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক রিয়াজুল করিম রিপন, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল ফকির, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌর যুবদলের সদস্যসচিব আল ইমরান সম্রাট গনি প্রমুখ।

টুর্নামেন্টের আয়োজক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকায় ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটবে এবং নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আট দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো ঘিরেও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বুড়িগঙ্গা

রোববার, ১১ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে ৮ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনপ্রথম ম্যাচে গুজিরকোনার জয়

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x