ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

রুহিয়ায় রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে রুহিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বুড়িগঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

রুহিয়ায় রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x