গ্রামীণফোন কর্তৃক ৩০শে জুনের কথিত শ্রমিক নিপীড়ন, গভীর রাতে শ্রমিক নেতাকে গ্রেফতার এবং আন্দোলনের সময় সাধারণ ৬ কর্মী গ্রেফতারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং তাদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের জোরালো দাবি জানান।
মানববন্ধনে উত্থাপিত প্রধান দাবিসমূহ ও বক্তব্য:
৫% বিলম্ব বকেয়া পরিশোধ: আন্দোলনকারীদের প্রধান ও একমাত্র মূল দাবি হলো বিলম্বিত ৫% বকেয়া টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে।
গ্রেফতারের তীব্র প্রতিবাদ:গভীর রাতে ‘ফ্যাসিবাদী কায়দায়’ শ্রমিক নেতাকে বাসা থেকে গ্রেফতার এবং আন্দোলনে আসা নিরীহ ৬ কর্মীকে গ্রেফতারের ঘটনার বিচার ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়- পরে ৬ জন কর্মীকে ছেড়ে দেওয়া হয়।
সাংবিধানিক অধিকার রক্ষা: আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দেন যে, শান্তিপূর্ণ আন্দোলন শ্রমিকের সাংবিধানিক অধিকার। মামলা ও হামলা চালিয়ে আন্দোলনের কণ্ঠ রোধ করা যাবে না।
দাবি ও স্লোগান: মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে “দমন নয়—ন্যায্যবিচার চাই, ভয় নয়—অধিকার চাই”, “শ্রমিকের ঐক্য, অন্যায়ের পরাজয়”, এবং “এক দফা এক দাবি, ৫% কবে দিবি?”—এর মতো নানা প্রতিবাদী স্লোগান তুলে ধরা হয়।
আন্দোলনকারীরা গ্রামীণফোন কর্তৃপক্ষের নিকট থেকে অন্যায় ও নিপীড়ন বন্ধ করে দ্রুত ৫% বিলম্ব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন।