ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

হজ টিকিটে সিন্ডিকেট ভেঙে ৩৬,৮০০ টাকা কমানো হয়েছে: পর্যটনমন্ত্রী

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হজ টিকিটে সিন্ডিকেট ভেঙে ৩৬,৮০০ টাকা কমানো হয়েছে: পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত

সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার হজ টিকিটের মূল্য নির্ধারণে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দিয়ে পাঁচ মাসের মধ্যে প্রতিজন হজযাত্রীর বিমান ভাড়া ৩৬ হাজার ৮০০ টাকা কমাতে সক্ষম হয়েছে। একই সঙ্গে হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হজ একটি পবিত্র ইবাদত। তাই এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা গ্রহণযোগ্য নয়।

আফরোজা খানম বলেন, অতীতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য নির্ধারণের মাধ্যমে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে একাধিক কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে।

পর্যটন মন্ত্রী জানান, হজযাত্রীদের ব্যয় আরও কমাতে সৌদি সরকারের আরোপিত বিমান টিকিট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাসের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

হজ এজেন্সিগুলোর বিষয়ে মন্ত্র বলেন, সেবার মান উন্নয়নের পাশাপাশি এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

বক্তব্যের শেষে মন্ত্রী বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে সাবেক মন্ত্রী হারুণার রশিদ মুন্নুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে হাবের নেতৃবৃন্দ, হজ ও ওমরাহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক হজ প্রত্যাশী মুসল্লি উপস্থিত ছিলেন।

বিষয় : সিন্ডিকেট হজ টিকিট

বুড়িগঙ্গা

রোববার, ০২ আগস্ট ২০২৬

হজ টিকিটে সিন্ডিকেট ভেঙে ৩৬,৮০০ টাকা কমানো হয়েছে: পর্যটনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x