ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে চুরি করা মালামালসহ এক স্থানীয় যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধারসহ এক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তি স্থানীয় বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটকের পর উদ্ধারকৃত মালামাল ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এপিবিএন সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চুরি, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুড়িগঙ্গা

শনিবার, ০১ আগস্ট ২০২৬

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x