ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

মানববন্ধন কর্মসূচি সময়ে ছবি

সামিনুর ইসলাম 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জলঢাকায় আউলিয়া খানার নালা ভরাট হয়ে প্রতি বর্ষা মৌসুমে জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়ে সারা বছরের জন্য চাষাবাদ যোগ্য জমি অনাবাদিতে পরিনত হওয়ায় কয়েক হাজার হেক্টর জমির মালিকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত মর্মে আউলিয়াখানার নদীর খাল পূর্ণখনন ও ফসল রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আউলিয়াখানা খাল খনন বাস্তবায়ন কমিটির সার্বিক আয়োজনে ৩১শে জুলাই শুক্রবার বিকালে মন্থেরডাঙ্গা আউলিয়াখানা ব্রীজের উপরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামায়াত নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, সমাজকর্মী ডাঃ আনোয়ার হোসেন, বাবুল হোসেন, তরুণ দলের উপজেলা আহ্বায়ক ওমর ফারুক সাবু, আনোয়ার হোসেন প্রমুখ। উক্ত মানববন্ধন কর্মসূচি বক্তারা বলেন, প্রতি বর্ষা মৌসুমে আউলিয়া খানায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পয়োনিষ্কাশন, কচুরিপানা ও নানাবিধ ময়লা আবর্জনার স্তূপ জমিয়ে থাকে। ফলে সারা বছর আউলিয়াখানায় প্রায় কয়েক হাজার হেক্টর চাষাবাদি জমি অনাবাদিতে পরিনত হয়। এতে করে জমির মালিকগন যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমনি সরকার বঞ্চিত হচ্ছে মুনাফা থেকে। এ জন্য সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আউলিয়াখানার নদী ও খাল পূর্ণখননের দাবী জানান বক্তারা। উক্ত মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত জমির মালিক, সূধী সমাজের ব্যক্তিবর্গসহ বিপুল পরিমাণ লোক অংশগ্রহণ করেন।

বুড়িগঙ্গা

শনিবার, ০১ আগস্ট ২০২৬

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x