ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

দুই হার্টে ছিদ্র, হাতে মাত্র ২০ দিন

হুমায়রাকে বাঁচাতে ভারপ্রাপ্ত স্পিকারের সহায়তা চান বাবা-মা

মাত্র দুই বছর ছয় মাস বয়সী শিশু হুমায়রা। জন্ম থেকেই তার হৃদপিণ্ডে দুটি ছিদ্র ধরা পড়েছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের এই শিশুকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার বাবা সাগর (২৩) ও মা মনি আক্তার (২২)।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না করালে হুমায়রার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে। চিকিৎসার জন্য সময় রয়েছে মাত্র ২০ দিন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

কান্নাজড়িত কণ্ঠে বাবা সাগর বলেন, “মেয়েকে বাঁচাতে চাই। কিন্তু চিকিৎসার খরচ জোগাড় করার সামর্থ্য আমাদের নেই। মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে আমাদের আকুল আবেদন—তিনি যেন মানবিকভাবে এগিয়ে এসে আমার মেয়ের চিকিৎসার দায়িত্ব নেন।”

মা মনি আক্তার বলেন, “আমরা শুনেছি, তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমাদের মেয়ের চিকিৎসার জন্য তাঁর সামান্য সহযোগিতাও হয়তো হুমায়রাকে নতুন জীবন দিতে পারে।”

হুমায়রার পরিবারের প্রত্যাশা, বিষয়টি ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে এলে তিনি দ্রুত মানবিক উদ্যোগ নিয়ে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করবেন।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

হুমায়রাকে বাঁচাতে ভারপ্রাপ্ত স্পিকারের সহায়তা চান বাবা-মা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x