ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফজির মতবিনিময় সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, সমাজে মতপার্থক্য থাকলেও তা যেন কোনোভাবেই সংঘাত, বিভেদ কিংবা অসহিষ্ণুতার কারণ না হয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে নাগরিক দায়িত্ব বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর ও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, একটি উন্নত, বৈষম্যহীন ও টেকসই সমাজ গড়ে তুলতে হলে সবার আগে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা বাড়াতে হবে। সমাজে মানুষের রাজনৈতিক, ধর্মীয় ও আদর্শিক মতপার্থক্য থাকতেই পারে। তবে সেই ভিন্নমতকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত, বিদ্বেষ কিংবা বিভেদ সৃষ্টি করা উচিত নয়। বরং একে অপরের মতামতের প্রতি সম্মান দেখিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। 

তিনি আরও বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

সভাপতির বক্তব্যে পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও অহিংস সমাজ প্রতিষ্ঠায় সমাজের সব শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতির সেতুবন্ধন তৈরিতে পিএফজি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় সভায় শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক সহনশীলতা বজায় রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাঁরা বলেন, মতের ভিন্নতা গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা আদর্শিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং যেকোনো ধরনের উসকানি ও বিভেদমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।

সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পিএফজি অ্যাম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ মোশাররফ এবং পিএফজি ফিল্ড কো-অর্ডিনেটর আখতারুজ্জামান প্রমুখ।

সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফজির মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x