ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় ডাহিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক

নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক কামরুল হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চক আদিত্য খরপাড়া পাড়ায় স্থানীয় ভোটার ও এলাকাবাসীর অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আলহাজ কোরবান প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি সঞ্চালনা করেন লুৎফর রহমান।

বৈঠকে স্থানীয় ভোটার রওশন প্রামাণিক বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে পারবেন এমন একজন যোগ্য প্রার্থীকে তাঁরা চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাঁর বিবেচনায় প্রভাষক কামরুল হাসান একজন যোগ্য প্রার্থী। এ সময় তিনি নিজে তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি অন্য ভোটারদেরও তাঁর পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।

বৈঠকে বক্তব্য দেন,আলহাজ ফরমান আলী, জামাল উদ্দিন, আব্দুল মজিদ, সিদ্দিকুর রহমান, ফরিদুল ইসলাম, আলামিন প্রামাণিক, আব্দুল্লাহ, রফিকুল ইসলাম, ইয়াসিন আলী, আব্দুর রহিম, আব্দুল মান্নান, ফজলার প্রামাণিক ও শ্রী মদন কুমারসহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা প্রভাষক কামরুল হাসানের প্রতি সমর্থন জানান এবং নির্বাচনী কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক কামরুল হাসান বলেন, আমি নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ডাহিয়া ইউনিয়নের সব মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধার উন্নয়নে অগ্রাধিকার দেব। জনগণের প্রত্যাশা পূরণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।

উঠান বৈঠকে প্রার্থী কামরুল হাসান উপস্থিত ভোটার ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়দের বিভিন্ন মতামত, অভিযোগ ও প্রত্যাশার কথাও শোনেন তিনি। বৈঠকে স্থানীয় ভোটার, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিংড়ায় ডাহিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x