ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় নিখোঁজের ৮ ঘন্টা পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার দীর্ঘ ৮ ঘণ্টা পর সুরভি খাতুন নামের ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। খালের পানিতে ডুবে যাওয়া ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

​আজ শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ছোট চৌগ্রামের সোনা পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুরভি খাতুন ওই এলাকার আব্দুল খলিলের মেয়ে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে সুরভি পাড়ার অন্য শিশুদের সাথে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশের একটি খালে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সুরভিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খালের পানিতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন।

স্থানীয়ভাবে সন্ধান মেলাতে ব্যর্থ হয়ে তারা সিংড়া ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অবশেষে নিখোঁজের ৮ ঘণ্টা পর রাত আনুমানিক ৮টার দিকে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা।

​সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুড়িগঙ্গা

শনিবার, ১৮ জুলাই ২০২৬

সিংড়ায় নিখোঁজের ৮ ঘন্টা পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x