ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা শেষে মরহুম অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, "আমরা আজ নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছি। বিরোধী দল বলছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে। আমার মনে হয়, জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব কথা বলা হচ্ছে।"

তিনি বলেন, "জুলাই সনদে আমরা আন্দোলনের শরিক সব দল একসঙ্গে স্বাক্ষর করেছি। আমরা বারবার বলেছি, এর প্রতিটি অক্ষর বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, প্রস্তাবিত গণভোটের কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে দলটি কখনোই একমত ছিল না।

তিনি বলেন, "সে সময় আমি নিজেই বিবৃতি দিয়ে বলেছিলাম, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংস্কার কমিশন আমাদের সম্মতি ছাড়াই কিছু প্রস্তাব অন্তর্ভুক্ত করেছে।"

মির্জা ফখরুল আরও বলেন, "জুলাই সনদের বইটি পড়লে দেখা যাবে, সেখানে স্পষ্টভাবে বলা আছে—যে দল নির্বাচিত হবে, তারা তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে।"

তিনি বলেন, "আমরা যেমন ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও অঙ্গীকারবদ্ধ। কিন্তু বিরোধী দল ভুল ব্যাখ্যা দিয়ে প্রচার করছে যে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না।"

মির্জা ফখরুল দাবি করেন, দেশের রাজনৈতিক সংস্কারের উদ্যোগ প্রথম বিএনপিই নিয়েছিল এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে দলটি কাজ করে যাবে।

বুড়িগঙ্গা

শনিবার, ১৮ জুলাই ২০২৬

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x