ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন বনাম স্থানীয় সাংবাদিকদের মধ্যে এক দিনের এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার কলম স্কুল মাঠে  এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে দুপক্ষের কর্মী-সমর্থক এবং স্থানীয় ক্রীড়ামোদিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাইদ খান।

​এদিন মাঠের লড়াইয়ে উপজেলা প্রশাসনের পক্ষে ব্যাট-বল হাতে অংশ নেন সিংড়া থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অন্যদিকে সাংবাদিকদের পক্ষে মাঠ কাঁপান সিংড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, আইডিয়াল প্রেসক্লাব এবং স্মার্ট প্রেসক্লাবের একঝাঁক গণমাধ্যমকর্মী।

​খেলা শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, সরকারি কর্মকর্তা এবং সমাজের দর্পণ সাংবাদিকদের মধ্যকার এই সৌহার্দ্যপূর্ণ ম্যাচটি কেবল বিনোদনই দেয়নি, বরং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও কর্মপরিবেশকে আনন্দময় করে তুলতে দারুণ ভূমিকা রাখবে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুড়িগঙ্গা

শনিবার, ১৮ জুলাই ২০২৬

সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x