ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

মানবিক উদ্যোগে ঢাকায় ভর্তি হৃদরোগে আক্রান্ত শিশু সেংনাম

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ১ বছর ১০ মাস বয়সী শিশু সেংনাম শিমন জন্মগতভাবে হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্মেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী শনিবার তার অস্ত্রোপচার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিশুটির সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের সাগরদিঘী গ্রামের বাসিন্দা থিওফিল সাংমা ও মারিয়া নেংমীঞ্জ দম্পতির একমাত্র পুত্রসন্তান সেংনাম শিমন (১ বছর ১০ মাস) জন্মগতভাবে হৃদযন্ত্রে ছিদ্র (হার্টে ছিদ্র) নিয়ে জন্মগ্রহণ করেছে।

শিশুটির উন্নত চিকিৎসার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী শনিবার (১৮ জুলাই) তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি শিশুটির সফল অস্ত্রোপচারের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে লিখেছেন, "আসুন সবাই দোয়া করি, যেন সেংনামের অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এবং সে দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পারে।"

ডেপুটি স্পিকারের এই মানবিক আহ্বান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকাবাসীও শিশুটির সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বুড়িগঙ্গা

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মানবিক উদ্যোগে ঢাকায় ভর্তি হৃদরোগে আক্রান্ত শিশু সেংনাম

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x