ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

বন্যার্তদের সহযোগিতায় ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও তহবিল সংগ্রহ

​বন্যার্তদের সহযোগিতায় ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও তহবিল সংগ্রহ

​ চট্টগ্রামের  সাম্প্রতিক বন্যা পরিস্থিতির অবনতিতে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির আমীর পীর সাহেব চরমোনাই-এর বিশেষ নির্দেশনায় দেশব্যাপী ত্রাণ ও তহবিল সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে।

​এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার  (১৪)  জুলাই  সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বন্যাদুর্গত অসহায় মানুষের সহযোগিতার লক্ষ্যে এক তহবিল সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়।

​ফতুল্লার স্থানীয় একটি জনবহুল পয়েন্টে দলটির নেতা-কর্মীরা একটি অস্থায়ী বুথ স্থাপন করেন। বুথের ব্যানারে লেখা রয়েছে, "আমীর পীর সাহেব চরমোনাই এর নির্দেশদেশে, বানভাসী অসহায় মানুষের পাশে এগিয়ে আসুন।"

​কর্মসূচি চলাকালীন সংগঠনের স্থানীয় দায়িত্বশীলদের সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য ও অনুদান সংগ্রহ করতে দেখা যায়। টেবিলের ওপর রাখা বিশেষ বাক্সে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক অনুদান প্রদান করছেন। এছাড়া মাইকিংয়ের মাধ্যমে সবাইকে বানভাসি মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

​উদ্যোক্তারা জানান, দেশের  চট্টগ্রাম  অঞ্চলের বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। লাখ লাখ মানুষ পানিবন্দী ও অনাহারে দিন কাটাচ্ছেন। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে বানভাসি মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে এই জরুরি তহবিল সংগ্রহ করা হচ্ছে।

সংগৃহীত সব অর্থ ও ত্রাণ সামগ্রী দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হবে।

​মানবতার এই সেবায় দল-মত নির্বিশেষে সমাজের সকল বিত্তবান ও সাধারণ মানুষকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন ফতুল্লা থানার নেতৃবৃন্দ।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বন্যার্তদের সহযোগিতায় ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও তহবিল সংগ্রহ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x