ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

নাটোরের সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় সাফায়েত (২২) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের বন্দর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বন্দর আমতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জহুরুল ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত জহুরুল ইসলাম সিংড়া উপজেলার কালিগঞ্জ বড়বাড়ি গ্রামের তায়েজ উদ্দিন প্রাং এর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

এদিকে দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী সাফায়েত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। আহত সাফায়েত সিংড়া উপজেলার সাতপুরুলিয়া গ্রামের মো. ফেরদৌসের ছেলে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে একজন আহত ব্যক্তি ও একজনের মরদেহ উদ্ধার করেন। পরে তাদের নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x