ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

মাদক জুয়া নির্মূলে ঈশ্বরগঞ্জ মার্কায মসজিদে ওসির কঠোর বার্তা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনো নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন। এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে জানিয়ে তিনি অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার জুমার নামাজের আগে ঈশ্বরগঞ্জ মার্কায মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ওসি সাজ্জাদ রোমন বলেন, বর্তমান সংসদ সদস্যের নির্দেশনায় সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনো নির্মূলে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। এসব অপরাধ পুরোপুরি নির্মূল করতে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়; এজন্য সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে পুলিশকে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তরুণ সমাজকে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান ওসি।

তিনি বলেন, সন্তান যেন কোনোভাবেই খারাপ পথে পরিচালিত না হয়, সেদিকে প্রতিটি পরিবারকে বিশেষ করে বাবা-মাকে সবসময় নজর রাখতে হবে। সন্তান মাদকাসক্ত হলে কিংবা জুয়া ও অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িয়ে পড়লে প্রথমে তাকে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

ওসি আরও বলেন, প্রয়োজনে আমাকে সরাসরি জানাবেন। আমি নিজে তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করব। আর কেউ যদি অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের ঈশ্বরগঞ্জ থানার সরকারি যোগাযোগ নম্বর জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

মসজিদে এসে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেওয়ায় ওসি সাজ্জাদ রোমনের উদ্যোগকে সাধুবাদ জানান মার্কায মসজিদের ইমাম ও খতিব মাওলানা যাইনুল আবেদীন জামিরী।

তিনি বলেন, মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনো বর্তমান সমাজের জন্য বড় ধরনের সামাজিক ব্যাধি। এসব থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ওসি সাহেব মসজিদে এসে মুসল্লিদের সচেতন করেছেন এবং সহযোগিতা চেয়েছেন। এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ।

এদিকে খুতবা ও জুমার নামাজ শেষে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মার্কায মসজিদের ইমাম ও খতিব মাওলানা যাইনুল আবেদীন জামিরী। দোয়ায় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

বুড়িগঙ্গা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মাদক জুয়া নির্মূলে ঈশ্বরগঞ্জ মার্কায মসজিদে ওসির কঠোর বার্তা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x