ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার

রাজধানীর বছিলা পুলিশ লাইনসে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, কিশোর গ্যাং বলে কোনো শব্দ মোহাম্মদপুরে থাকবে না।’

আজ শনিবার রাজধানীর বছিলা পুলিশ লাইনসে মোহাম্মদপুরের নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার নাগরিকদের বক্তব্যে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকে মোহাম্মদপুরের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন ডিএমপি কমিশনার।

ছিনতাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘ছিনতাইকারীর হাতে ছুরি, অস্ত্র, আগ্নেয়াস্ত্র, চাপাতি অথবা দেশি অস্ত্র—যে ধরনের অস্ত্রই থাকুক, সেই অস্ত্র দিয়ে যদি কারও ওপর আক্রমণ করতে যায় বা কারও ব্যাগ ছিনতাই করতে যায়, সে পুলিশ হোক বা সাধারণ মানুষ—তার বিরুদ্ধে আইনিভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

কমিশনার বলেন, ‘ঠিক যেখানে আমাদের অস্ত্র প্রয়োগ করার প্রয়োজন হবে, সেখানে তাদের বিরুদ্ধে আইনিভাবে আমরা অস্ত্র প্রয়োগ করব।’

মাদকের বিরুদ্ধেও অভিযান জোরদারের ঘোষণা দেন মোসলেহ উদ্দিন। তিনি বলেন, ‘মাদকবিরোধী অভিযান প্রতিদিন ও প্রতি সপ্তাহে চলবে। মোহাম্মদপুরের মাদকের স্পট ও কিশোর গ্যাংয়ের তালিকা পুলিশের কাছে রয়েছে। সেই তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে।’

মোহাম্মদপুরের প্রতিটি মাদক স্পটে অভিযান আরও জোরালো করতে পুলিশের সদস্যদের নির্দেশ দেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে।’

বিষয় : ডিএমপি কমিশনার মোহাম্মদপুর রাজধানী কিশোর গ্যাং

বুড়িগঙ্গা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x