ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ঈশ্বরগঞ্জে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৯ হাজার ৫০০ টাকা। অভিযানে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার জাটিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম ও সরিষা ইউনিয়নের ভাদাটি এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুকুল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জাটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের একটি সলিং রাস্তায় অভিযান চালায়। এ সময় ফানুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে রোকন মিয়া (২০) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও ২-৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে আরেকটি দল সরিষা ইউনিয়নের ভাদাটি এলাকায় অভিযান চালায়। সেখানে মাসুদ মিয়ার ঘরে অভিযান চালিয়ে গুইলাকান্দা গ্রামের আব্দুস সোবহানের ছেলে শামীম (২৮) ও মারুয়াখালী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সুমন (২৮) কে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে শামীমের কাছ থেকে ৩০ পিস এবং সুমনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এ অভিযানের সময় সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের মতিউর রহমানের ছেলে নাসির (২৮), ভাদাটি গ্রামের মিয়া বক্সের ছেলে মাসুদ মিয়া (৩৫) এবং আব্দুল বারেকের ছেলে ফারুক (২৮) পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বুড়িগঙ্গা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
ঈশ্বরগঞ্জে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
0:00 0:00
1.0x