ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফল ঘোষণায় উৎসবমুখর চর মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফল ঘোষণায় উৎসবমুখর চর মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চর মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল প্রকাশকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এখলাছুর রহমান খান, সহসভাপতি রোজিনা আক্তার, প্রধান শিক্ষিকা নাসরিন রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন, হামিদা সুলতানা, শবনম, বিলকিস, মিশকাত, জান্নাত ও জোনাকিসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকরা অভিনন্দন জানান। একই সঙ্গে প্রত্যাশিত ফলাফল করতে না পারা শিক্ষার্থীদের হতাশ না হয়ে ভুলত্রুটি চিহ্নিত করে আগামী পরীক্ষার জন্য আরও মনোযোগী হয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, অগ্রগতি মূল্যায়ন এবং শিক্ষার মানোন্নয়নে নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের গুরুত্ব অনেক। পরীক্ষার ফলাফল শুধু শিক্ষার্থীর সাফল্যের পরিমাপক নয়; বরং কোন বিষয়ে তার ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফলাফল ঘোষণা শেষে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে আগামী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফল ঘোষণায় উৎসবমুখর চর মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x