ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলে ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে অর্থ দাবির অভিযোগে করা মামলার এক আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার যুবকের নাম মো. আল আমিন (৩০)। তিনি রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে গাজীপুর মহানগরের সদর থানার ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী তার বাবার বাড়িতে গোসল করতে গেলে জনি নামে এক ব্যক্তি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ওই নারী বাথরুম থেকে বের হওয়ার সময় বাইরে থাকা আল আমিন তাকে ধরে ফের বাথরুমে নিয়ে যান। এ সময় জনি ভিডিও ধারণ করে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে আল আমিনও তাকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার ভিডিও ধারণের পর সেটি অন্যত্র পাঠিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো ও ব্ল্যাকমেইল করা হয়। একপর্যায়ে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যও চাপ দেওয়া হয়। গত ২ আগস্ট মামলার আরেক আসামি মাহবুব আলম তার মোবাইলে থাকা ভিডিও ভুক্তভোগীকে দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

পরে গত ২০ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলা হওয়ার পর সংশ্লিষ্ট আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

র‍্যাব জানায়, মামলার পরিপ্রেক্ষিতে আল আমিনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x