নারায়ণগঞ্জে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মোঃ মানিক মিয়া
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক কটূক্তির তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে নারায়ণগঞ্জে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ২০২৬ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হন।
উক্ত প্রতিবাদ সভায় একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে যোগদান করেন বিএনপি নেত্রী বিভা হাসান। তার নেতৃত্বে আসা মিছিলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারেক রহমান দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষের আশার প্রতীক। তাঁর নামে যেকোনো অপপ্রচার, কটূক্তি বা কটাক্ষ দেশের সাধারণ মানুষ ও জাতীয়তাবাদী শক্তি মেনে নেবে না। নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি উল্লেখ করে তারা হুশিয়ারি দেন যে, ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বজ্ঞানহীন বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল বিএনপি নেতা তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা অবিলম্বে এ ধরনের কটূক্তি বন্ধের দাবি জানান এবং জাতীয়তাবাদী আন্দোলনের অংশ হিসেবে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একই সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এই সফল কর্মসূচির জন্য ধন্যবাদ জানানো হয়।