রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বিকাল ৪.০০ টা থেকে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই সাংস্কৃতিক উৎসব ২০২৬’। অনুষ্ঠানটি আয়োজন করে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’।
আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হয় বিশেষ নাটক ‘রক্তাক্ত জুলাই’। এছাড়াও অনুষ্ঠানজুড়ে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। এর মধ্যে রয়েছে:
পবিত্র কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক ও উদ্দীপনামূলক সংগীত, একক ও বৃন্দ আবৃত্তি,ঐতিহ্যবাহী জারি গান, গম্ভীরা,কাওয়ালি পরিবেশনা, পুঁথি পাঠ এবং বিশেষ অভিনয়।
দেশিয় সাংস্কৃতিক সংসদ এর তত্বাবধানে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গুলো আয়োজনে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে সাইমুম শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ সংগীত কেন্দ্র, বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদ, বাংলাদেশ আবৃত্তি মঞ্চ, মহানগর শিল্পীগোষ্ঠী, রাজধানী শিল্পীগোষ্ঠী, অনুপম সাংস্কৃতিক সংসদ, উচ্চারণ শিল্পীগোষ্ঠী, জাগরণ শিল্পীগোষ্ঠী, সন্দীপন শিল্পীগোষ্ঠী, নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সারগাম সাংস্কৃতিক সংসদ, আজাদী সাংস্কৃতিক সংসদ এবং রেডওয়ান শিল্পীগোষ্ঠী সহ অনান্য সাংস্কৃতিক সংগঠন গুলো।
আয়োজক কর্তৃপক্ষ আশা করছেন, এই উৎসবের মাধ্যমে জুলাইয়ের চেতনা এবং দেশীয় সুস্থ সংস্কৃতির এক অপূর্ব প্রতিফলন ঘটবে।