বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উদ্যোগে আজ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে আবৃত্তি 'উৎসব ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এই আয়োজন।
চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং বৈপ্লবিক চেতনাকে ধারন করে সাজানো এই উৎসবে মুখরিত ছিলো আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের এক আড্ডা।
আয়োজনের শুরুতেই সকাল ১০টায় আয়োজিত হয় 'নজরুল আবৃত্তি প্রতিযোগিতা'। এরপর জুলাই আন্দোলনের দিন গুলো স্বরন করে রচিত বিভিন্ন কবিতা নিয়ে শুরু হয় বিশেষ আলাপন পর্ব।
বিকেল ৪টায় 'কবিকণ্ঠে জুলাইয়ের পঙ্ক্তিমালা' শীর্ষক পর্বে কবিরা নিজেদের কলমে লেখা আন্দোল নিয়ে বিভিন্ন কবিতা পাঠ করেন।
বিকেল ৫টায় জুলাই '২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা পর্ব 'স্মৃতির দর্পণে জুলাই গণঅভ্যুত্থান'।
সন্ধ্যা ৬টায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দলীয় ও একক আবৃত্তির বিশেষ আয়োজন 'বর্ষা বিপ্লবের কবিতা' পরিবেশিত হয়। দিনব্যাপী এই উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন। দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী, কবি এবং সাধারণ দর্শক-শ্রোতাদের অংশগ্রহণে শোক, আনন্দ ও দ্রোহ মিলে অন্যরকম একটি সময় অতিবাহিত হয়