ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

গণমাধ্যমে প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল আজম সওদাগর। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মো. আব্দুল মালেক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটিকে আগামী ১৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

তদন্তের আওতায় অভিযোগে উল্লিখিত শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের সত্যতা যাচাই, সংশ্লিষ্টদের ভূমিকা নিরূপণ, প্রয়োজনীয় করণীয় নির্ধারণ এবং সুপারিশ প্রদান করতে বলা হয়েছে।

এছাড়া একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ছবিতে থাকা শিক্ষকদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি-ধমকিতে জড়িত থাকার অভিযোগও তদন্ত করে এ বিষয়ে পৃথক পর্যবেক্ষণ ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : জবি তদন্ত কমিটি

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x