ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলে ১২৬ নারী পেলেন সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে নতুন উদ্যোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২৬ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়।

সোমবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী সরদার।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, সিনিয়র সহ-সভাপতি নুরনবী, সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর মহিলা দলের আহ্বায়ক দিলরুবা, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের হাতে কর্মসংস্থানের উপযোগী সরঞ্জাম তুলে দিলে তারা নিজ উদ্যোগে আয় করতে পারবেন। এতে পরিবারে আর্থিক স্বচ্ছলতা বাড়ার পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়নও আরও শক্তিশালী হবে। সরকারি এ ধরনের উদ্যোগ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত ১২৬ জন অসচ্ছল নারীর মধ্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপকারভোগীরা এই সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে নিজেদের জীবিকা উন্নয়নের একটি নতুন সুযোগ হিসেবে দেখছেন।

বুড়িগঙ্গা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

রাণীশংকৈলে ১২৬ নারী পেলেন সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x