ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

পরিকল্পিত নগরায়ণে সবাইকে নিয়ে কাজ করবে মউক

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) উদ্যোগে ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিকল্পিত নগরায়ণ, সুশাসন, পরিবেশ সংরক্ষণ এবং ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নগরীর গণপূর্ত ভবনের পরিদর্শন বাংলোতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মউকের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষকে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একজন সংসদ সদস্য হিসেবে তিনি মউকের সকল উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মউক যে সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী নগরী হলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন। তাই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্রহ্মপুত্র নদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জেলা পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সভাপতির বক্তব্যে মউকের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিকল্পিত নগর গঠনে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি জানান, ভবনের নকশা ও প্ল্যান অনুমোদনের কাজ কোনো ধরনের দীর্ঘসূত্রতা ছাড়াই দ্রুত সম্পন্ন করা হবে। একই সঙ্গে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা, তা নিয়মিত তদারকি করবে মউকের পরিদর্শক দল।

তিনি বলেন, অতীতে যেসব অনিয়ম, যেমন ব্যাকডেটে অনুমোদন নেওয়া বা অনুমোদনের চেয়ে বেশি তলা নির্মাণের ঘটনা ঘটেছে, ভবিষ্যতে সেগুলোর কোনো সুযোগ থাকবে না। নিজেও ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ব্রহ্মপুত্র নদের ওপারে আধুনিক বিভাগীয় শহর, বিপিন পার্ক সংলগ্ন এলাকায় দৃষ্টিনন্দন পার্ক, আকুয়া এলাকায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, ক্রীড়া প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মউক চেয়ারম্যান।

তিনি আরও বলেন, বাণিজ্যিক ভবন নির্মাণে বাধ্যতামূলক পার্কিং সুবিধা এবং ইবাদতের জন্য নামাজের স্থান রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। পরিকল্পিত ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে সরকারি-বেসরকারি সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী এবং প্ল্যানার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন। তারা নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, ট্রাফিক ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ নগর পরিকল্পনা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে মউকের নির্বাহী সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, স্থপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত ময়মনসিংহ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

পরিকল্পিত নগরায়ণে সবাইকে নিয়ে কাজ করবে মউক

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x