স্বাধীনতা-পরবর্তী সময়ে বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি উপলক্ষে কেশবপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) কেশবপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ্জ-জামানের সভাপতিত্বে এবং দৈনিক করতোয়া-এর কেশবপুর প্রতিনিধি শেখ শাহীন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মেশকাতুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল অ্যান্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদার এবং কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হাই সিদ্দিকী, যুগ্ম সম্পাদক উৎপল দে, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, গ্রন্থাগার সম্পাদক মতিউর রহমান, দিলীপ মোদকসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক করতোয়া দীর্ঘ ৫১ বছর ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষেত্রে পত্রিকাটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও দৈনিক করতোয়া তার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে ৫১ বছর পূর্তির কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।