ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

খাবার খেতে বসে দেয়াল ধসে প্রাণ গেল উখিয়ার আব্দুল মালেকের, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জামবাগান এলাকার বাসিন্দা আব্দুল মালেকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

জানা যায়, গতকাল দুপুরে নিজ ঘরে খাবার খেতে বসা অবস্থায় হঠাৎ একটি দেয়াল ধসে পড়ে গুরুতর আহত হন আব্দুল মালেক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আজ নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল, উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, হলদিয়া পালং ইউনিয়ন আমীর হাফেজ আবুল হোছাইন, উপজেলা অফিস সম্পাদক ও যুব বিভাগের সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষানবিশ আইনজীবী মিজানুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত উল্লাহ, ব্যবসায়ী ফয়সাল বিন রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ইউনুছ, ডা. আক্তার হোছাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারটির প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও খোঁজখবর নেন।

স্থানীয়রা বলেন, এমন আকস্মিক দুর্ঘটনায় একজন পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতি পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

খাবার খেতে বসে দেয়াল ধসে প্রাণ গেল উখিয়ার আব্দুল মালেকের, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x