ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১ হাজার ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। 

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়। বুধবার (৮ জুলাই) দুপুরে কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ার সাদাত।

কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ২০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ, সার ও বালাইনাশক এবং ৬৫০ জন কৃষকের মধ্যে কলমি শাক, লাউ, চালকুমড়া, বেগুনসহ সাত ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজ ও প্রত্যেককে ৩০ কেজি করে সার প্রদান করা হয়।

এই প্রণোদনা কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x