ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহত জয়নালের স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দিল প্রশাসন

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে প্রাণ হারানো জয়নাল আবেদীনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। আজ বুধবার (৮ জুলাই) দুপুরে নিহত জয়নালের স্ত্রীর হাতে নগদ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৬ জুন সকালে উপজেলার মির্ধাপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

​স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত পেরিয়ে ভারত থেকে নেমে আসা বন্য হাতির দল প্রায়শই এই লোকালয়ে তাণ্ডব চালায়। ধারণা করা হচ্ছে, লাকড়ি সংগ্রহের সময় তেমনই এক দলছুট হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়।

​এদিকে, শোকসন্তপ্ত এই পরিবারের পাশে দাঁড়াতে আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন নিহত জয়নালের স্ত্রী জমিরন বেগমের হাতে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

​প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি পাহাড়ি এই সীমান্ত অঞ্চলে বন্য হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় দ্রুত স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহত জয়নালের স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দিল প্রশাসন

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x